সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি হলেন মুকুল রায়
তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রায় তিন বছর পর বিজেপিতে পদ পেলেন মুকুল রায়। বিজেপিতে যোগদানের পর সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি হলেন মুকুল রায়। ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ নেতৃত্বের কাছেও আশাব্যাঞ্জক মুকুলের রায়ের এই পদোন্নতি।
২০১৭ সালে ঠিক পুজোর পরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়। আর বিজেপিতে যোগ দিয়েই একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে। তারপর তাঁর নেতৃত্বে বাংলায় দু-দুটি নির্বাচন লড়েছে বিজেপি। আশাতীত সাফল্যও দিয়েছেন তিনি।
তাঁর পদপ্রাপ্তি নিয়ে নানা জল্পনা হয়েছে। কিন্তু দিনের পর দিনে বছরের পর বছর কেটে গিয়েছে, কোনও পদ মেলেনি। বারবার সেই জল্পনা উড়িয়ে জানিয়ে দিয়েছেন, তিনি কোনও পদ চান না, ২০২১-এ তৃণমূলকে হারানোই তাঁর একমাত্র লক্ষ্য। তবে মুকুল রায়কে বাংলায় চাণক্যের মর্যাদা কৈলাশ বিজয়বর্গীয়।

Post a Comment